জামালপুরে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৭:৩৮ পিএম

জামালপুরের ইসলামপুরে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার দুপুরে ইসলামপুরের রৌহারকান্দা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, নিহত বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী মাস্টার ইসলামপুর ইসলামীয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্থানীয় মসজিদের ইমাম ছিলেন।

নিহতের ছেলে মো. আব্দুল্লাহ জানান, দুপুরে বাড়ির উঠানে বৃষ্টির পানি জমেছিল। পানি বের করতে তার বাবা বাড়ির পাশ দিয়ে ড্রেন কেটে দেন। 

এতে প্রতিবেশী জয়নাল আবেদীন ফুলুর ছেলে রফিকুল ইসলাম দুখু, ঘড়ি শেখের ছেলে নাচ্চু মিয়া, বাচ্চা শেখ ও তুতা শেখ, লাজু শেখ ও জালাল শেখের সাথে তার ঝগড়া হয়। 

এক পর্যায়ে তারা ছাদেক আলীকে মারধোর করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে তরুণ পর্যটকের মৃত্যু

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং চারজনকে আটক করেছে। 


একাত্তর/এসজে

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর