রাণীনগরে অস্ত্র দিয়ে জিম্মি করে ডাকাতি, পুলিশের দাবি চুরি

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:০৬ পিএম

নওগাঁয় গৃহস্থকে মারপিট ও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের দাবি, ঘটনাটি ডাকাতি নয়, চুরি।

শনিবার গভীর রাতে জেলার রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়গাছা হিন্দুপাড়া গ্রামের শঙ্কর চন্দ্রের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডাকাতি হয়ে দাবি করে গৃহস্থ শঙ্কর বলেন, ডাকাত দল বাড়ির ছাদের সিঁড়ির মুখ জানালা দিয়ে বাড়ির ভেতরে ঢোকে। পরে স্বর্ণ, চাঁদি, নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। 

তিনি জানান, শনিবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে বাড়ির ছাদের সিঁড়ির মুখের জানালা দিয়ে ডাকাত দলের ছয় জন বাড়ির ভেতরে ঢোকে। এসময় বাড়ির বাহিরে কয়েকজন পাহাড়া দিচ্ছিলো। তারা ভেতরে ঢুকেই লাঠিসোটা দিয়ে মারপিট করে দুই হাত বেঁধে দেশি অস্ত্র দিয়ে জিম্মি করে। এরপর বাড়ির নারীদের ভয় দেখিয়ে লুটপাট চালায়। এ সময় নারীদের গায়ে থাকা স্বর্ণসহ বাড়িতে থাকা দুই ভরি ১৩ আনা স্বর্ণ, তিন ভরি চাঁদি ও নগদ ৬৮ হাজার ৫০ টাকা লুট করে নিয়ে যায়। 

আরও পড়ুন: ২৫ বছর পর মুক্তি পেলেন মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটা ডাকাতি নয়, চুরির ঘটনা। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মালামাল উদ্ধারসহ চোরদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।


একাত্তর/এসি

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌপুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর