২৫ বছর পর মুক্তি পেলেন মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৭:৪১ পিএম

দীর্ঘ ২৫ বছর ৭ মাস ২৬ দিনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শেষে কারাগার থেকে মুক্তি পেলেন মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহা।

রোববার সকাল ১১টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তার মুক্তির আদেশনামা আসে। বিকেলে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এ মুক্তিযোদ্ধা।

এসময় কারাগার ফটকে ফুল দিয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় সভাপতি মো: হুমায়ুন কবির চেয়ারম্যান ও জেলা সভাপতি তারিকুল ইসলাম জুয়েলসহ পরিবারের সদস্যরা রাখাল চন্দ্র নাহাকে শুভেচ্ছা জানান।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জানায়, দেশে যখন কোনো যুদ্ধাপরাধীদের ফাসিঁ হয়নি তখন মুক্তিযোদ্ধা রাখাল নাহার ফাসিঁ হয়। আর তাই তারা আন্দোলন করেন। আজ যখন যুদ্ধাপরাধীদের ফাসিঁ হয়েছে তখন মুক্তিযোদ্ধা রাখাল নাহা মুক্তি পান, এতে সকলে আনন্দিন।

১৯৯৯ সালের একটি ষড়যন্ত্রমূলক খুনের মিথ্যা মামলায় ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিলেন দেবিদ্বার হোসেনপুরের বীর মুক্তিযোদ্ধা রাখাল নাহা। তিনি ওই গ্রামের অক্ষয় চন্দ্র নাহার ছেলে। ওই হত্যার ঘটনার দিন তিনি বাড়ি ছিলেন না। হতদ্ররিদ্র মুক্তিযোদ্ধা রাখাল নাহাকে ২০০৩ সালে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০০৮ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্তও হয়। 

আরও পড়ুন: পাইলটদের প্রশিক্ষণ নিয়ে ন্যাটোর গড়িমসি, হতাশ জেলেনস্কি

পরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর (বীর উত্তম) আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি তার সাজা মওকুফ করে যাবজ্জীবন দেয়। ২৫ বছর ৭ মাস ২৬ দিন রেয়াতসহ রাখাল নাহার মুক্তির সুপারিশ করা হয় ২০১৫ সালে। তখন তিনি মুক্তি পাননি। অবশেষে জেল গেইটের তালা খুললো রোববার বিকেল ৪টায়। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়ে বের হলেন মুক্তিযোদ্ধা রাখাল নাহা। 

এর আগে কুমিল্লা কেন্দ্রীয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নাহাকে দেখতে গিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।


একাত্তর/আরবিএস  

মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
একজন মুক্তিযোদ্ধাকে জোটে নিয়ে স্বাধীনতার ঘোষক বানিয়ে প্রলাপ বকছে জামায়াতে ইসলামী -এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এটি জাতির সঙ্গে স্পষ্ট প্রতারণা।
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও দেখে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর