চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন জনের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০১:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আলাদা বজ্রপাতের ঘটনায় তিন উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল ৯টার মধ্যে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওমর আলী নামে এক কৃষক। তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা।

অন্যদিকে সকালে গোমস্তাপুর উপজেলার রতনপুর পৌর এলাকার প্রসাদপুর গ্রামে নিজ বাড়িতে বজ্রপাত হলে গুরুতর আহত হন শরিফুল ইসলাম। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময় ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনোয়ার হোসেন নামে এক কৃষক বজ্রপাতে মারা যান।

আরও পড়ুন: মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা আলদা এ তিনটি বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


একাত্তর/এসি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর