বাসের ধাক্কায় পিকআপ থেকে পড়ে তরুণের মৃত্যু

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০:০৬ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় পিকআপ থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১০টায় ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন (২০) পলাশবাড়ীর মির্জাপুর গ্রামের ভোলা মিয়ার পুত্র।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুরমুখী একটি পিকআপকে অজ্ঞাত একটি কোচ পেছন থেকে ধাক্কা দিলে পিকআপের যাত্রী বেলাল মহাসড়কের ওপর ছিটকে পড়ে ওই কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘাতক কোচটি পালিয়ে গেলেও বিক্ষুব্ধ রংপুরগামী হানিফের একটি কোচ আটক করে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন: ট্রাকচাপায় কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহত ব্যক্তির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর