সাদুল্লাপুরে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া, প্রকৌশলী বদলি, তবে সরেনি উপাদান

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০১:০১ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে সড়ক পাকাকরণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সত্যতা মেলায় সহকারী প্রকৌশলীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তবে এক সপ্তাহেও অপসারণ করা হয়নি ব্যবহৃত নিম্নমানের খোয়া ও ইট। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, উপজেলার সাত নম্বর ইদিলপুর ইউনিয়নের কাঁঠাল লক্ষ্মীপুর থেকে রাঘবেন্দ্রপুর হয়ে ধাপেরহাটমুখী ছয় নম্বর সীমানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পাকাকরণ কাজ চলছিলো। এতে নিম্নমানের খোয়া ও নিম্নমানের ইট দিয়ে এজিংয়ের কাজ করার অভিযোগ ওঠে।

এ সংক্রান্ত এক অনুসন্ধানী প্রতিবেদন একাত্তর টেলিভিশনে প্রচারের পর গত দুই নভেম্বর সরেজমিনে সড়কটি পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। পরিদর্শনকালে ব্যবহৃত খোয়াকে ‘দুই-তিন নম্বর মানের’ বলে মন্তব্য করেন এবং নির্মাণসামগ্রীর মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এদিকে, অনিয়মের ঘটনার জেরে রোববার (৮ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামের পক্ষে নির্বাহী প্রকৌশলী (প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশে সাদুল্লাপুর উপজেলা সহকারী প্রকৌশলী মেনাজকে লালমনিরহাটের হাতীবান্ধায় স্ট্যান্ড রিলিজ করা হয়।

তবে সংসদ সদস্যের পরিদর্শনের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এবং সহকারী প্রকৌশলী স্ট্যান্ড রিলিজ হলেও সড়ক থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী না সরানোয় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন ভূমিকায় প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, অনিয়ম ঢাকা দিতে সহকারী প্রকৌশলীকে বদলি করা হলেও মূল সমস্যার কোনো সমাধান হয়নি। নিম্নমানের খোয়া ও এজিংয়ের ইট অপসারণ না করেই কাজ শেষ করা হলে সরকারি বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সড়কটি অল্প কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। দ্রুত মানসম্মত ইট-খোয়া ব্যবহার করে মানসম্মত উপায়ে সড়কের নির্মাণকাজ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন তারা।

একাত্তর/এসি
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া...
ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তি খাতের বৈশ্বিক প্রতিষ্ঠান ‘ট্রানশন হোল্ডিংস’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি...
ব্যাটারিচালিত রিকশার সুনির্দিষ্ট নিবন্ধন, পুলিশি হয়রানি বন্ধ এবং রাজধানীর সড়কে অবাধে চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর