ঢেউয়ের তোড়ে রাঙ্গাবালীতে খেয়াডুবি, একজন নিখোঁজ

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১০:৫৬ এএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঢেউয়ের প্রচণ্ড তোড়ে যাত্রীবাহী খেয়া ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে৷

এতে ট্রলার মালিক অংশীদার সত্য দাস নামের একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে ৯টায় চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি দাস বলেন, গলাচিপার উলানিয়া থেকে চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডাগামী যাত্রীবাহী একটি খেয়া ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রলারটি ঘাসির চর হয়ে  বুড়াগৌরাঙ্গ নদীর বৈঠাভাঙা অংশ অতিক্রমকালে ঢেউয়ের কারণে ডুবে যায়। এইসময় ট্রলারটিতে মাঝিসহ তিনজন কর্মী ও দুইজন যাত্রী ছিল। এই পাঁচজনের মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও ট্রলারটির মালিকানা অংশীদার সত্য দাস নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টাও চলছে।

গলাচিপা-চরআন্ডা নৌরুটে চলাচল করা এই যাত্রীবাহী ট্রলারটির নাম বন্ধু পরিবহন৷ এই ট্রলারটি চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের দীপঙ্কর, সত্য দাস ও হারুন মাঝির যৌথ মালিকানাধীন। সকাল ৯ টায় ট্রলারটি গলাচিপা থেকে ছাড়ার কথা। কিন্তু ইঞ্জিন সমস্যার কারণে আড়াইটা-তিনটার পর ট্রলারটি সেখান থেকে ছাড়তে হয় চরআন্ডার উদ্দেশ্যে। এসময় পাঁচজন লোক ছাড়াও ট্রলারটিতে ব্যবসায়ীদের তেল ও চাল ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় পিকআপ থেকে পড়ে তরুণ নিহত

ডুবে যাওয়া ট্রলারের অংশীদার মালিক হারুন মাঝি জানান, ঢেউয়ের কারণে ট্রলারে থাকা তেলের ড্রাম একদিকে কাত হয়ে যাওয়ায় সেটি ডুবে যায়৷ ট্রলারে ছয়জন লোক ছিল। শুধু সত্য দাসকে এখনও পাওয়া যায়নি। বাকিদের উদ্ধার করে চরমোন্তাজ নিয়ে যাওয়া হয়েছে।


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর