খামারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৪:৪৯ পিএম

নীলফামারীর জলঢাকায় এক মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী হাফেজিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খালিশা খুটামারা তহসীলদারপাড়ার মমতাজ উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৫২) ও আমিনুর রহমানের ছেলে লিটন আহমেদ (৩৭)। তারা দু’জন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খামারে থাকা মুরগীর বাচ্চাদের শিয়াল ও বনবিড়ালের আক্রমণ থেকে রক্ষা করতে খামারের চারিদিকে থাকা জিআই তারের বেড়ায় রাতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখতেন খামারের মালিক। শুক্রবার সকালে ওই বেড়া থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই আত্মীয়ের বাড়িতে চলে যান খামার মালিক কামরুজ্জামান। দুপুরে খামারে কাজে আসেন আনিছ। কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ থাকা জিআই তারের বেড়া স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এসময় সেখানে উপস্থিত থাকা তার চাচাতো ছোটভাই লিটন তাকে বাঁচাতে গেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নীলফামারীতে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুক্তারুল আলম বলেন, আনিছুর ও লিটনের মরদেহ উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ ঘটনায় থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/জো

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর