হাতিয়ায় দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০১:০৯ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্ট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।  

নিহতরা হলো উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের বাড়ির আজহার উদ্দিনের ছেলে রাসেল (৬) একই বাড়ির নুরনবীর ছেলে অন্তর (৫)। তারা স্থানীয় একটি নূরানি মাদরাসার প্রথম জামাতের ছাত্র ছিল এবং সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।  

স্থানীয়রা জানায়, ,গত শুক্রবার বাড়ি থেকে দুই ভাই খেলতে বের হয়। এরপর ওই দিন বেলা ১১টা থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাদের অনেক খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান পায়নি। 

এর দুইদিন পর রোববার সকাল ৯টার দিকে স্থানীয়রা মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্টের পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে।  

সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, দুই শিশু সাঁতার জানতোনা। ধারণা করা হচ্ছে, নতুন পুকুর দেখে তারা খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যায়। 

আরও পড়ুন: নওগাঁয় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

তিনি জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, নিখোঁজ দুই শিশুর মরদেহ স্থানীয় লোকজন দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।    

একাত্তর/এসজে

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর