ফুলবাড়ীতে ধরলার পানি কমে তীব্র ভাঙন

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৬:৩২ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর পানি কমে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে আড়াই শতাধিক পরিবার ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। 

তাদের দাবি, নদীতে বিলিন হয়েছে প্রায় ২৫০ বিঘা কৃষি জমি। অভিযোগ, স্থানীয় প্রশাসনসহ সংসদ সদস্যর কাছে গিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের চর গোরকণ্ডল এলকার কৃষক বদিউজ্জামান বলেন, তিন বছরে সাড়ে তিন বিঘা আবাদি জমি ধরলার পেটে চলে গেছে। এখন শেষ সম্বল বাড়ির ভিটার ২০ শতক জায়গাও ভাঙনের মুখে।

নুরনবী বলেন, নদী ভাঙনের আশঙ্কায় পরিবার নিয়ে পৈতৃক ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হচ্ছে। 

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. হাছেন আলী জানান চর গোরমণ্ডল এলাকায় তীব্র নদী ভাঙন স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। দ্রুত এই এলাকার ভাঙন রোধে কার্যকরি ব্যবস্থা না নিলে শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, পাঁচ শতাধিক পরিবারসহ কৃষি জমি এবং প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীণ মুজিব কেল্লাটি বিলিনের মুখে পড়ার শঙ্কা রয়েছে। 

তিনি জানান, ভাঙন রোধে বহুবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের কাছে গেলেও কোনো লাভ হয়নি। 

আরও পড়ুন: তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ দুই, একজনের মরদেহ উদ্ধার

পানি  উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লা আল মামুন জানান, জেলায় ১৬টি নদ-নদীর ২৬টি পয়েন্টে প্রায় ২৫ কিলোমিটার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সাড়ে চার কিলোমিটার ভাঙন কবলিত এলাকায় কাজ চলছে। ভাঙন মোকাবেলায় পর্যাপ্ত মালামাল রয়েছে।


একাত্তর/এসি

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর