বোনকে মারধরে শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:০১ এএম

মাদারীপুরের রাজৈর উপজেলায় বোনকে মারধরের প্রতিবাদ করায় শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত রিপন শেখ পশ্চিম রাজৈর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। আর অভিযুক্ত রাজ্জাক ফকিরের বাড়ি পূর্ব স্বরমঙ্গল গ্রামে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় এক যুগ আগে পূর্ব স্বরমঙ্গলের টিন ব্যবসায়ী রাজ্জাক ফকিরের সাথে পার্শ্ববর্তী পশ্চিম রাজৈর গ্রামের আব্দুর রহমান শেখের ছোট মেয়ে রিপা আক্তারের বিয়ে হয়।

রোববার সন্ধ্যায় রাজ্জাক ফকির নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাসায় স্ত্রী রিপাকে মারধর করেন। এতে শ্যালক রিপন প্রতিবাদ করলে রাজ্জাক ও পরিবারের সদস্যরা মিলে তাকে এলোপাথাড়ি মারধর করেন। 

পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: রূপগঞ্জে ১১শ' বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার দুই

অতিরিক্ত পুলিশ সুপার (শিবচর-রাজৈর সার্কেল) আনিসুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুরে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। 


একাত্তর/এসজে

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর