সাংবাদিক নাদিম হত্যায় জড়িত আরও একজন গ্রেপ্তার

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১২:০৯ পিএম

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার রাতে বকশীগঞ্জ পৌর শহরের গরুহাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ দল।

গ্রেপ্তার ব্যক্তির নাম শামীম গাজী (৩২)। তিনি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও এই হত্যা মামলার আসামি আমর আলী গাজীর ছোট ভাই।

জামালপুর গোয়েন্দা পুলিশের ওসি আরমান আলী জানান, গোপন খবরে  শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের হাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরদিন বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এই ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদি হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামি করে ২২ জনের নামসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গুলি, আরসার শীর্ষ সন্ত্রাসী নিহত

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নাদিম একাত্তর টেলিভিশনের সংবাদ সংগ্রাহক ও নিউজ পোর্টাল বাংলা নিউজে কর্মরত ছিলেন।


একাত্তর/এসি

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর