স্বপ্নের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট আউটলেটে বিশেষ ছাড়

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০২:০৯ পিএম

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র ঢাকা, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামের আউটলেটগুলোতে দুই দিন বিশেষ মূল্যছাড়ে কিছু পণ্য বিক্রি হবে। এর মধ্যে রয়েছে- আলু, পেঁয়াজ ও চিনি। ১১ ও ১২ জুলাই এই দুই দিন ওই এলাকার গ্রাহকরা স্বপ্নের আউটলেট থেকে পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও কুমিল্লার গ্রাহকদের জন্য থাকছে প্রতি কেজি আলু ৪৪ টাকায়, বিশেষ ছাড়ে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬৬ টাকায়, চিনি (খোলা) স্বপ্নতে প্রতি কেজি বিক্রি হবে ১৩৬ টাকায়। 

অন্যদিকে, চট্রগ্রাম আউটলেটের জন্য প্রতি কেজি আলু ৪৭ টাকায়, বিশেষ ছাড়ে আমদানি করা পিয়াঁজ প্রতি কেজি ৫৭ টাকায়, চিনি (খোলা) প্রতি কেজি বিক্রি হবে ১৩৬ টাকায় পাওয়া যাবে। 

সিলেটের স্বপ্ন গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়। প্রতি কেজি আলু ৪০ টাকায়, বিশেষ ছাড়ে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৪৭ টাকায় পাওয়া যাবে। বিশেষ এই মূল্যছাড়ের সুবিধা ১১ ও ১২ জুলাই স্টক থাকা পর্যন্ত পাওয়া যাবে। 


একাত্তর/এসি

অভাবের সংসার। কনকনে ঠাণ্ডা, কি তীব্র গরম- সব পরিস্থিতিতেই ঘর-সংসারের ঘানি টানছেন রিকশাচালক ফেরদৌস মণ্ডল। অভাবের তাড়নায় করতে পারেননি পড়াশোনা। তবে স্ত্রীকে দিয়ে পূরণ করেছেন সেই স্বপ্ন। স্ত্রীও...
চাঁদপুর শাহরাস্তি উপজেলায় নতুন আউটলেট চালু করলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলার কালিবাড়ি বাজারের মিয়াজি মার্কেট হাসপাতাল গেট সংলগ্ন নতুন এই আউটলেটের...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর