প্রত্যেক গৃহহীনকে ঘর দেওয়া হবে: ডেপুটি স্পিকার

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৯:৪৭ এএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যেক গৃহহীনকে ঘর দেওয়া হবে। কেউ আর গৃহহীন থাকবে না।

বুধবার পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত বেড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও গৃহহীন-ভূমিহীনমুক্ত দেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন-ভূমিহীন ব্যক্তিদের মধ্যে জমিসহ সুন্দর ঘর দিচ্ছেন। আশ্রয়ণ প্রকল্প-২ এর কাজ শেষ হলে বেড়া উপজেলায় কেউ ভূমিহীন থাকবে না।

অপরদিকে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস আয়োজিত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে হবে। কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না।

তিনি আরও বলেন, সরকার শিক্ষাব্যয় নির্বাহের জন্য উপবৃত্তি দিচ্ছে, দুস্থদের বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে, এরপর কোন শিশু শিক্ষার বাইরে থাকতে পারে না।

উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মেসবাহ উল হক ও শায়লা শারমিন ইতি এবং বেড়ার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
একটি সন্তান জন্মের পর পরিবারে যে আনন্দের পরিবেশ তৈরি হয়, সেই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে প্রতিটি সন্তানের নামে অন্তত একটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর