বিএনপি আন্দোলন সমাবেশ করে দাঁড়াতে পারবেনা: কৃষিমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৩:৩০ পিএম

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নাই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে নিজেদের কবর তারা নিজেরাই খুঁড়েছে। যতোই আন্দোলন ও সমাবেশ করুক এই কবর থেকে আর উঠতে পারবে না। উন্নয়নের কারণে জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, বিএনপি আন্দোলন করে সফল হবেনা। শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নেই। 

বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম বাগান পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, ২০০৮ সালের স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এরপর থেকে তারা আন্দোলন করেছে। ২০১৪ সালে হরতাল, অবরোধ ট্রেন লাইন তুলে ফেলেছে। ২০১৫ সালে তিন শতাধিক মানুষ আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের মানুষ যখন রাস্তায় নামে তখন বিএনপি তাদের ওপর গুলি চালিয়ে ২০টি তাজা প্রাণ হত্যা করেছে। তাই বাংলার মানুষ আর বিএনপিকে চায় না। 

তিনি বলেন, আমাদের বিজ্ঞানীরা  গবেষণা করে উন্নত জাতের আম উদ্ভাবন করছে। বিভিন্ন জাতের আম বেশি বেশি উৎপাদনের মাধ্যমে আম ও আমজাত পণ্য বিদেশে রপ্তানি করতে হবে। প্রধানমন্ত্রী গবেষকদের অর্থ দিচ্ছেন, এতে করে নতুন নতুন জাত ও ফসল আবিষ্কৃত হচ্ছে। 

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ১৪ বছর দেশ চালিয়েছে। আর বিএনপি-জামায়াত জোট যখনই ক্ষমতায় আসে তখনই দেশে অরাজকতার সৃষ্টি করে।

এসময় জামায়াতকে ধর্ম ব্যবসায়ীর দল মন্তব্য করে তিনি বলেন, তারা যেন ধর্ম নিয়ে ব্যবসা না করে বিভিন্ন ফসলের ব্যবসা করে।    

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা প্রশাসক একেএম গালিব খান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি উপ-পরিচালক পলাশ সরকারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আম চাষীরা। 

আরও পড়ুন: আজরা তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলেননি: আইনমন্ত্রী

পরে মন্ত্রী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে আজান ট্রেড ইন্টারন্যাশনালের মাল্টি সংরক্ষাণাগার এবং ছত্রাজিতপুর পলিনেট হাউজ পরিদর্শন করেন।

শেষে বিকেল তিনটায় মন্ত্রী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ও বিপণন বিষয়ে কর্মশালায় যোগ দেন। 


একাত্তর/এসি

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর