জরাজীর্ণ বেড়িবাঁধ, ভাঙন আতঙ্কে তিন গ্রামের মানুষ

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০:৫৫ এএম

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে বেড়িবাঁধ সংস্কার না করায় আতঙ্ক ও ভোগান্তিতে দিন পার করছেন হাজারো মানুষ। জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে যেকোনো সময় পানিতে তলিয়ে যেতে পারে তিন গ্রাম। তাই দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি এলাকাবাসীর।

প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলেই নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের হরিপুর, বীরগাঁও পূর্ব পাড়া বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। প্লাবিত হয় গ্রাম, সড়ক, ফসলি জমি।

গ্রামের বাসিন্দাদের দাবি, ১৯৯৩ সালে পানি উন্নয়ন বোর্ড এই বেড়িবাঁধ নির্মাণের পর আর কোনরকম সংস্কার করেনি। এতে প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙন ঝুঁকিতে থাকেন তিন গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার।

এছাড়া নিলক্ষ্যা ইউনিয়নের চংপাড়া এলাকা থেকে আমিরাবাদ পর্যন্ত বেড়িবাঁধ না থাকায় শুরু হয়েছে মেঘনার ভাঙন। এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে গ্রামের অনেক ঘরবাড়ি।

স্থানীয়রা জানান, নদী ভেঙে বাড়িঘর ভাঙার উপক্রম হয়েছে। অনেকে আবার এরইমধ্যে ঘরবাড়ি হারিয়েছে। তারা সরকার এবং প্রশাসনের কাছে বাঁধ রক্ষার দাবি জানান।

এদিকে, ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা।

নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শঙ্কর চক্রবর্তী বলেন, হালকা কিছু ভাঙন আছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি।

আরও পড়ুন: সিলেটে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত পাঁচ

নদীগর্ভে বসতভিটা বিলীন হওয়ার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


একাত্তর/আরএ

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর