২০ গ্রামে ছাগল পালন নিষিদ্ধ, বিপাকে হতদরিদ্ররা

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১২:১৩ পিএম

ক্ষেতের ফসল খেয়ে ফেলার অভিযোগ এনে ঝিনাইদহের শৈলকুপার ২০ গ্রামে ছাগল পালনে বিধি নিষেধ আরোপের অভিযোগ উঠেছে গ্রাম্য মাতব্বর ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এতে বিপাকে হতদরিদ্র মানুষ।

তারা বলছেন, ছাগল পালন তাদের জীবিকার একমাত্র মাধ্যম। কিন্তু এমন সিদ্ধান্তে তারা আয় থেকে বঞ্চিত হচ্ছেন। এ ধরনের সিদ্ধান্তকে বেআইনি বলছেন, প্রাণী সম্পদ কর্মকর্তাসহ জেলা প্রশাসন।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার চাঁদপুর গ্রামের মাঠে ছাগল চড়ে বেড়ালেও মাত্র দুইশ’ গজ দূরের গ্রাম বেড়বাড়িতে ছাগল পালনের সুযোগ নেই। ফসল খেয়ে ফেলার অজুহাতে বেড়বাড়িসহ ২০টি গ্রামে ছাগল পালন নিষিদ্ধ করেছেন মির্জাপুর ইউনিয়নের মাতব্বর আর জনপ্রতিনিধিরা।

অথচ এসব গ্রামের দরিদ্র নারীদের আয়ের প্রধান অবলম্বন ছিলো ছাগল পালন।

তারা জানান, এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন তারা। সংসার চালানোসহ অন্যান্য খরচের একটা বড় অংশ আসতো ছাগল পালনের মাধ্যমে।

অবশ্য ছাগল পালন নিষিদ্ধ করার কথা অস্বীকার করেন জনপ্রতিনিধিরা। তাদের দাবি, সবাই একমত হয়েই বছরের নির্দিষ্ট সময় ছাগল পালন বন্ধ রাখেন।

মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন, আমরা বলেছি আপনারা ছাগল বেধে এবং খামার করে পালন করুন। আমরা কাউকে নিষেধ করিনি।

আর প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তাদের নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শৈলকূপা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. এ হাকিম।

ঝিনাইদহের জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকার বলেন, কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটি আমরা দেখবো।

ছাগল পালন নিষিদ্ধ করার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক এস, এম রফিকুল ইসলাম।

তিনি বলেন, অন্যের জমিতে গিয়ে ছাগল যাতে ফসল নষ্ট না করে সেটি নিশ্চিত করে আমরা ছাগল পালন চালু রাখবো।

আরও পড়ুন: হিলি স্থলবন্দরের চার লেনের কাজ শেষ হয়নি সাত মাসে

বাংলাদেশে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করে তুলতে গরু-ছাগল-হাঁস-মুরগী পালনে উদ্বুদ্ধ করে সরকার। এমন পরিবেশে ২০ গ্রামে ছাগল পালন নিষিদ্ধ করাকে বেআইনি বলছেন এলাকাবাসী।


একাত্তর/আরএ

ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর