হাসপাতালের লিফটে আটকা, দরজা ভেঙে উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:৪০ এএম

শেরপুর অতিরিক্ত যাত্রী নিয়ে হাসপাতালের লিফটে আটকা পড়ে চার জন অসুস্থ হয়ে পড়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লিফটের দরজা ভেঙে ভেতরে থাকা রোগী ও স্বজনদের উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালের ৯ তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

অসুস্থ চার জনের মধ্যে নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. নাঈমকে (২১) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, দুপুর দেড়টার দিকে  হাসপাতালের ৯ তলা ভবনের একটি লিফটে রোগী ও তাদের স্বজনসহ অন্তত ২০ জন নিচ তলায় নামছিলেন। কিন্তু ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় ভবনের নিচতলায় এসে লিফটটি আটকে যায়। এসময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে দরজা না খুলে আটকে থাকে। 

এদিকে, দরজা না খোলায় লিফটের ভেতরে থাকা রোগী ও স্বজনেরা আতঙ্কে কান্নাকাটি শুরু করেন। ঘটনার সময় হাসপাতালের লিফটম্যান শফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম হাসপাতাল ভবনে ছিলেন না বলে জানা গেছে।

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে লিফটের দরজা ভেঙে আটকে পড়াদের উদ্ধার করে। এ সময় আতঙ্ক ও গরমে অন্তত চার জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর লিফটের দরজা ভাঙার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে।

image


রোগীর স্বজনদের অভিযোগ, লিফটম্যান দায়িত্ব সঠিকভাবে পালন করলে এমন ঘটনা হতো না। এর আগেও লিফটম্যানের অবহেলার কারণে একাধিকবার লিফটে আটকা পড়ার ঘটনা ঘটেছিল। 

তবে, লিফটম্যান শফিকুল ও আতিকুল ইসলাম বলেন, ঘটনার সময় তারা হাসপাতালের মসজিদে নামাজ আদায় করছিলেন। লিফটের ধারণক্ষমতা সর্বোচ্চ ১৪ জন। কিন্তু অধিকাংশ সময়ই রোগী ও স্বজন মিলে ১৮ থেকে ২০ জন লিফটে ওঠানামা করেন। ফলে লিফটটি আটকে যায়।

আরও পড়ুন: মন্দিরের প্রতিমা ভাঙচুর, হাতেনাতে যুবক আটক

লিফট আটকে যাওয়ার বিষয়ে একই কথা বলেন জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মো. তারেক। 

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. জসিম উদ্দিন বলেন, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সরকারি জমি দখল, প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে নতুন করে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর