শৈলকূপায় সেচখাল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৩:৪৩ পিএম

ঝিনাইদহের শৈলকূপায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সড়ে ৯টার দিকে ভগবাননগর গ্রামের সেচ খাল মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ইদ্রিস আলী (৪২) ওই গ্রামের সানার উদ্দিন মণ্ডলের ছেলে। 

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ইদ্রিস আলী। এরপর রাতে আর কেউ তার কোনও খোঁজ পায়নি। 

পরদিন সকালে ভগবাননগর গ্রামের সেচ খালে পাট পচাতে গিয়ে এক কৃষক তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরে পরিবার ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: চনপাড়ায় আবারও সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১০

ওসি আরও জানান, ইদ্রিস আলীর গলায় গামছা পেঁচানো ছিল। তবে তার শরীরে কাঁপুনি রোগও ছিল। তাই কাঁপুনির কারণে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হলো নাকি এর পেছনে অন্য কারণ আছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের পরই জানা যাবে। 


একাত্তর/এসজে

কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি...
যশোরের শার্শায় পুলিশের এক ঝটিকা অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক চোরা কারবারি ধরা পড়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন...
নীলফামারীর গুরুত্বপূর্ণ দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ও মেইল ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) সুনির্দিষ্ট দাবিতে রেলপথ অবরোধ করেছেন হাজারো স্থানীয় বাসিন্দা। বুধবার সকাল ৯টা থেকে দারোয়ানী টেক্সটাইল...
বলিউডে রণবীর সিংয়ের বহুল চর্চিত 'ধুরন্ধর' ফ্রাঞ্চাইজি নিয়ে এবার জলঘোলা করলেন ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রবীণ কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। আদিত্য ধর পরিচালিত এই ফ্রাঞ্চাইজির মেকিং, অভিনয় আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর