যাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে নিয়ন্ত্রণ হারান চালক

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৯:৩৭ এএম

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির চালক যাত্রীদের সঙ্গে তর্ক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

দুর্ঘটনায় নিহত শাহীন মোল্লা নামে এক যাত্রীর ছোট ভাই ও ওই বাসের যাত্রী সালাম মোল্লা জানান, বাসে অ‌তি‌রিক্ত যাত্রী নি‌তে নিষেধ করা হয়। এ নিয়ে চালক কিছু যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু ক‌রেন। এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পুকু‌রে না‌মি‌য়ে দেন। 

সালাম বলেন, ওই বাসে করে বাবাকে চিকিৎসা করাতে দুই ভাই বরিশাল যাচ্ছিলাম। কিন্তু ওই সড়ক দুর্ঘটনায় বড় ভাই ও বাবাকে হারালাম। 

দুর্ঘটনার কারণ আরও খতিয়ে দেখতে প্রতিবেদকের কথা হয় দুর্ঘটনায় পড়া বাসটির আরও কয়েকজন যাত্রীর সঙ্গে।

তারা বলেন, স্থানীয়ভাবে ছড়ানো হচ্ছে- ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি সত্য নয়। তাদের দাবি, দুর্ঘটনার সময় বাসের সামনে বা পেছনে কোনো ইজিবাইক ছিল না। স্থানীয় বাস মালিক সমিতি এই সড়কে ইজিবাইকগুলো ইতিমধ্যেই নিয়ন্ত্রণে রেখেছেন। ইজিবাইক নিয়ে যারা ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে।

সালামের মতো তারাও বলেন, দুর্ঘটনার আগে চালকের সঙ্গে বাসে অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে তর্ক চলছিল। ওই বাসের ছাদেও যাত্রী ছিল।

তারা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পি‌রোজপু‌রের ভান্ডা‌রিয়া থে‌কে ৪২ জনসহ বিভিন্ন স্টপেজ থেকে ৬০ জনের বেশি যাত্রী নি‌য়ে ব‌রিশা‌লের উদ্দেশে ছে‌ড়ে যায় বাসটি। প‌থে দুর্ঘটনার কবলে পড়ে।

image


ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার বলেন, শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে তিন শিশু, আট নারী ও ছয় জন পুরুষসহ ১৭ জন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। তাদের মধ্যে ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি জানান, দুপুর ১২টার দিকে বাসটি উদ্ধার করে প‌রিবা‌রের কা‌ছে লাশ হস্তান্তর করা হ‌চ্ছে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রথমে ১৩ জন ও পরে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়। ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক বৈশাখী বড়াল নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আবাসিক হোটেল থেকে ১১ জামায়াত নেতা-কর্মী আটক

এদিকে ওই সড়ক দুর্ঘটনায় নিহত পি‌রোজপু‌রের ভান্ডা‌রিয়ার আট জ‌নের প‌রিবার‌কে স্থানীয় মিরাজুল ইসলাম ফাউন্ডেশ‌নের পক্ষ থে‌কে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। 


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর