নোয়াখালীতে সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন সেতুমন্ত্রী

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০১:৪৭ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নব আধুনিকায়নকৃত বসুরহাট বাসস্ট্যান্ড ও বাস্তবায়িত ৫৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বেলা ১১টায় এটি উদ্বোধন করেন তিনি।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা জানান, বসুরহাট পৌরসভা আলোকিত করার লক্ষ্য নিয়ে কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ৫৩৫টি সোলার বাতি স্থাপন করা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা বাসট্যান্ডকে আড়াই কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য তাশিক মির্জা কাদের প্রমুখ।


একাত্তর/এআর

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর