ঝালকাঠির বাস দুর্ঘটনায় পুলিশের মামলা, আসামি তিন

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১২:৪৪ পিএম

ঝালকাঠিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় তিন জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনা কবলিতদের কেউ মামলা না করায় পুলিশ বাদি হয়ে মামলাটি করেছে।

রোববার মধ্যরাতে থানার এসআই সুশঙ্কর বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

এতে বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) ও সহকারী আকাশকে (১৭) আসামি করা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকেই সবাই পলাতক আছেন।

পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে  অভিযান চালানো হচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। 

এদিকে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মামুন শিবলিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে তিন শিশু, আট নারী ও ছয় জন পুরুষসহ ১৭ জন নিহত হন। আহত হন অন্তত ৩০ জন। তাদের মধ্যে ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধানে একাত্তর জানতে পারে, বাসটির চালক যাত্রীদের সঙ্গে তর্ক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

দুর্ঘটনায় নিহত শাহীন মোল্লা নামে এক যাত্রীর ছোট ভাই ও ওই বাসের যাত্রী সালাম মোল্লা জানান, বাসে অ‌তি‌রিক্ত যাত্রী নি‌তে নিষেধ করা হয়। এ নিয়ে চালক কিছু যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু ক‌রেন। এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পুকু‌রে না‌মি‌য়ে দেন। 

সালাম বলেন, ওই বাসে করে বাবাকে চিকিৎসা করাতে দুই ভাই বরিশাল যাচ্ছিলাম। কিন্তু ওই সড়ক দুর্ঘটনায় বড় ভাই ও বাবাকে হারালাম। 

দুর্ঘটনার কারণ আরও খতিয়ে দেখতে প্রতিবেদকের কথা হয় দুর্ঘটনায় পড়া বাসটির আরও কয়েকজন যাত্রীর সঙ্গে।

তারা বলেন, স্থানীয়ভাবে ছড়ানো হচ্ছে- ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি সত্য নয়। তাদের দাবি, দুর্ঘটনার সময় বাসের সামনে বা পেছনে কোনো ইজিবাইক ছিল না। স্থানীয় বাস মালিক সমিতি এই সড়কে ইজিবাইকগুলো ইতিমধ্যেই নিয়ন্ত্রণে রেখেছেন। ইজিবাইক নিয়ে যারা ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে।

সালামের মতো তারাও বলেন, দুর্ঘটনার আগে চালকের সঙ্গে বাসে অতিরিক্ত যাত্রী তোলা নিয়ে তর্ক চলছিল। ওই বাসের ছাদেও যাত্রী ছিল।

তারা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পি‌রোজপু‌রের ভান্ডা‌রিয়া থে‌কে ৪২ জনসহ বিভিন্ন স্টপেজ থেকে ৬০ জনের বেশি যাত্রী নি‌য়ে ব‌রিশা‌লের উদ্দেশে ছে‌ড়ে যায় বাসটি। প‌থে দুর্ঘটনার কবলে পড়ে।


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর