রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুরুর পাঁচ বছরেও নেই স্থায়ী ক্যাম্পাস

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০১:৩৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুরু হবার পাঁচ বছর পার হলেও এখনো নেই কোন স্থায়ী ক্যাম্পাস। এতে হতাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, সরকারের বরাদ্দ দেয়া জমিতে স্থাপনা নির্মাণের নকশা করে ইউজিসিসহ অন্যান্য কর্তৃপক্ষের অনুমোদন শেষে শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে তাদের আবেদন।

২০১৮ সালের ১৭ এপ্রিল ৩টি বিভাগে ১০৫ জন শিক্ষার্থী আর ৯ জন শিক্ষক নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে চালু হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। সরকারি- বেসরকারি কলেজ ক্যাম্পাসসহ বাসা ভাড়া নিয়ে চলছে পাঠদান ও বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম।

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম শেষ হয়ে গেছে। জমি থাকা স্বত্বেও এখনও পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস গড়ে না ওঠায় হতাশ বর্তমান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, অবকাঠামোগত অভাব তাদের পড়াশোনাসহ সার্বিক কার্যক্রমে প্রভাব ফেলছে।

সব জটিলতা কাটিয়ে রবীন্দ্র নাথ ঠাকুরের জমিদারির অংশের ২৩৬ একর খাসজমি বরাদ্দ হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে। কিন্তু রাস্তা না থাকায় বিল পেরিয়ে যেতে হয় সেই জমিতে। বিশ্ববিদ্যালয় ভবনের পূর্ণাঙ্গ নকশা ইউজিসির অনুমোদন নিয়ে পড়ে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম বলেন, রবীন্দ্রনাথের জমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আওতায় সামাজিকভাবেই আসা উচিত।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে শিক্ষামন্ত্রী জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের প্রকল্প প্রস্তাব তৈরি হলেও তা এখনো একনেকে ওঠেনি।

আরও পড়ুন: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রম নিয়ে নির্দেশনা

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, আশা করি দ্রুততম সময়ে কাজ শুরু হবে।

২০১৫ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরের বছর জাতীয় সংসদে পাস হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন।


একাত্তর/আরএ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর