নিয়ন্ত্রণহারা মোটরসাইকেলের নছিমনে ধাক্কা, নিহত এক

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১১:০২ এএম

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত নছিমনের সাথে ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। 

শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না (২৫) খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী আলামিন হোসেন (২২) একই গ্রামের হাসান সরদারের ছেলে। 

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান বলেন, রাত ৯টার দিকে বেলগাছি স্টেশন বাজার থেকে পেঁয়াজু কিনে আলআমিনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন মুন্না।

এসময় বাজার থেকে কিছু দূরে পৌছাতেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত একটি নছিমনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই গুরুত্বর আহত হন। 

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আর আলআমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আরও পড়ুন: হাজীগঞ্জে শিশু বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার এক

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। 


একাত্তর/এসজে

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর