সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুজনেরই

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৫:২৭ পিএম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকপাড় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা হিয়া ও তাসফিয়া জাহান রিতু। তাসফিয়া জাহান রিতু খুলনার বড়বাড়িয়া এলাকার মনিরুজ্জামানের মেয়ে ও অনন্যা হিয়ার বাড়ি বাগেরহাটের ফকিরহাটে।

image

আরও পড়ুন: গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীরা রাজনীতিতে জড়িত নন: অভিভাবক

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টিতে ভিজে গোসল করতে বের হন ওই দুই শিক্ষার্থী। লেকপাড় পুকুরে নেমে তারা গোসল করছিলেন, এসময় সাঁতার না জানা এক শিক্ষার্থী পুকুরের একটু গভীরের দিকে গেলে তিনি তলিয়ে যান, তা দেখে অপর শিক্ষার্থী তাকে বাঁচাতে গিয়ে তিনিও তলিয়ে যান। ঘটনাটি দেখে এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দিলে, ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়। 

পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 


একাত্তর/আরবিএস  

বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
খাগড়াছড়িতে প্রতীকী পুলিশ সুপার (এসপি) হলেন শিক্ষার্থী নূর ইশরাত জাহান। এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব নিয়েই খাগড়াছড়ি জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে শিক্ষার্থীরা।
পটুয়াখালীর কলাপাড়ায় বাজার তদারকি ও ট্র্যাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর