কটকাসহ সুন্দরবনের নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১২:১০ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সুন্দরবনসহ উপকূলীয় এলাকার নদনদীর পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়ে পূর্ব সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা, আলোরকোল, অফিসকিল্লাসহ সমুদ্রতীরবর্তী বন প্লাবিত হয়েছে।

জলোচ্ছ্বাসে ভাসছে কটকা, কচিখালী ও দুবলার অফিস ঘর ও রেস্ট হাউজ। এসব এলাকার বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছে বোনের উঁচু এলাকায়।

image


এদিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডার বেড়িবাঁধের বাইরে থাকা বগী খুড়িয়াখালী এলাকার দুই শতাধিক বাড়িঘরে পানি ঢুকেছে।

জলোচ্ছ্বাসের প্রভাবে পানি বৃদ্ধির পাশাপাশি থেকে থেকে চলছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি।

image


বুধবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের কটকা ষ্টেশন অফিসার সুরজীত চৌধুরী জানান, নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। অনেক জেলেরা ফিশিং ট্রলার নিয়ে কটকাসহ বনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন।

image


কটকার রেস্টহাউসসহ বনরক্ষকদের ব্যারাক পানিতে প্লাবিত হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর