কবিগুরুর প্রয়াণ দিবসে শিলাইদহে নেই জাতীয় আয়োজন

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:১৯ পিএম

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়ান দিবস আজ (২২ শ্রাবণ)। এবার দিনটি পালন উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহের কুঠিবাড়িতে জাতীয়ভাবে আনুষ্ঠানিকতার কোনো আয়াজন করা হয়নি।

তবে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমিন জানিয়েছেন, জাতীয়ভাবে কোনো কার্যক্রম না থাকলেও উপজেলা প্রশাসন আয়োজনে দুপুর আড়াইটা থেকে বকুলতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।

এছাড়া কুষ্টিয়া শহরের টেগর লজ ও পৌরসভায় খণ্ড খণ্ড নানা আয়াজন স্মরণ করা হবে বিশ্বকবি রবীদ্রনাথ ঠাকুরর ৮২তম মহা প্রয়ান দিবস। তবে বিশ্বকবির প্রয়াণ দিবস জাতীয়ভাবে পালন না করায় ক্ষাভ প্রকাশ রেছেন জেলার রবীন্দ্র ভক্তরা।

image


১৮৮৯ সাল জমিদারি পরিচালনা করতে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে আসেন রবীদ্রনাথ ঠাকুর। এখানকার ছায়াশীতল পরিবশ, বিশেষ করে পদ্মার রূপে মুগ্ধ হন তিনি। যা গীতাঞ্জলী কাব্যে রবীন্দ্রনাথকে নবেল পুরস্কার এনে দিয়েছিল। তার অনেক কাজই হয়েছে এখান।

তিনি এখানে বসেই জাতীয় সঙ্গীত রচনা ও এর সুর করছেন। সেই সঙ্গে রচনা করেছন অসংখ্য কালজয়ী সাহিত্য। এছাড়া কৃষি, যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ও  উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন কবিগুরু। তিনি শুধু  প্রজাদের কল্যাণই নয়, বীজ বপণ করেছেন অসাম্প্রদায়িকতার।  কুঠিবাড়িতে সংরক্ষণ করা আছে এসব দিনের নানা স্মৃতি। 

এই মহামানবের প্রয়াণ দিবস শ্রদ্ধা জানিয়েছেন সংস্কৃতির বিদ্যাপীঠ কুষ্টিয়া অঞ্চলের মানুষ। 

আরও পড়ুন: আজ ২২ শ্রাবণ, রবি অস্ত যাওয়ার দিন

১৯৪১ সালের সাত আগস্ট মারা যান বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা পঞ্জিকা অনুসারে সেই দিনটি ছিল ২২শে শ্রাবণ। এদিন দুপুর ১২টা ১০ মিনিটে তার শেষ নিশ্বাসের মধ্য দিয়ে অস্ত যায় বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা।

দুপুর তিনটার দিকে জোড়াসাঁকো থেকে লাখো জনতার শবযাত্রায় তাকে নিয়ে যাওয়া হয় নিমতলা মহাশ্মশানের উদ্দেশে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় রবীন্দ্রনাথ ঠাকুরের।


একাত্তর/এসি

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর