রাজবাড়ীতে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় একজনের ফাঁসি

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৯:৪৩ পিএম

রাজবাড়ীতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সাইফুল ইসলাম রিপন হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। এছাড়াও এ মামলায় অন্য ১২ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন তমসের সরদার, মো. আশরাফ হোসেন, হারুন অর রশিদ, মো. ইয়াছিন, শহিদ শেখ, আমজাদ প্রামাণিক, সুজন প্রামাণিক, মো. রাকিব উদ্দিন, মো. রাজা প্রামাণিক, মো. শমশের আলী, মো. আসাদ ও ইউসুফ মণ্ডল। 

মামলা সুত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাত পৌনে তিনটার সময় দৌলতদিয়া যৌনপল্লির কল্পনা বাড়িওয়ালীর বাড়ির গেটে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহন মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম মণ্ডলকে গুলি করে হত্যা করা হয়।

পরদিন রিপনের মামা মো. খলিল বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৮-১০ জনের কথা উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেয়। 

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট আশরাফুল হাসান আশা বলেন, আদালত প্রায় ৯ বছর পর এই হত্যা মামলাটির একটি সুন্দর রায় দিয়েছে। দোষী ব্যক্তির সাজা হয়েছে আর নির্দোষরা খালাস পেয়েছে।

আরও পড়ুন: সৌদিতে দুর্ঘটনায় পরিবারের তিনজন নিহত, লাশ দেশে আনার আকুতি

নিহত রিপনের বাবা মোহন মণ্ডল বলেন, এ রায়ে তিনি সন্তুষ্ট নন। সঠিক বিচারের দাবীতে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে এ মামলায় একজনের ফাঁসি আর ১২ জনকে খালাস দিয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।

 

একাত্তর/এসজে

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর