নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ছয়

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১১:৪২ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১২টায় কাশিপুর হোসাইনী নগর এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বাড়ির ভাড়াটিয়া, হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বিথি আক্তার ও তাদের এক শিশু সন্তান। এসময় দেয়াল ভেঙে তার নিচে চাপা পড়ে আহত হয়েছেন ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির।

প্রত্যক্ষদর্শী ও দগ্ধের স্বজনরা জানান, রাত সাড়ে ১২টায় পাঁচতলার একটি ফ্ল্যাটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। আহত আবু কালাম ও জাকিরকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

image


আরও পড়ুন: ভারতে বাসচাপায় একই পরিবারের সাতজন নিহত

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিস্ফোরণে ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে। পাশের বাড়ির একটি আধাপাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে আসবাপত্র পুড়ে গেছে। কয়েকজন দগ্ধ হয়েছেন, তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর নিশ্চিত কারণ ও বিস্তারিত বলা যাবে।


একাত্তর/আরবিএস  
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর