ভারতে বাসচাপায় একই পরিবারের সাতজন নিহত

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১০:৩৭ এএম

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক শিশুসহ আরও দু’জন। 

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। 

প্রতিবেদনে আরও বলা হয়, হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন, এসময় একটি বাস তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়।

পুলিশ জানিয়েছে, শনিবার রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাতজন নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন। 

রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানিয়েছেন, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক

তিনি বলেন, আহত দুই যাত্রীকে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তাদের জয়পুরে রেফার করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
পর্তুগালের রাজধানী লিসবনে একটি ক্যাবল রেল দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর