নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত তিন

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৪:১৫ পিএম

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে।শনিবার রাতে শহরের দক্ষিণ বাজারে মর্ডাণ ফুড ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেনসহ অন্তত তিনজন আহত হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মডার্ণ ফুডের মালিক দেলোয়ার হোসেন জানান শনিবার রাত সাড়ে ৯ টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে।

এসময় দোকানের আসববাবপত্র ও গ্লাস ভাংচুর বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়। হামলায় মডার্ণ ফুডের মালিকসহ তিনজন গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করে। কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা সঠিক ভাবে বলতে পারছেন না দেলোয়ার হোসেন।

image

ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে রাতেই বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবুল খায়েরের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিতভাবে এ ধরনের সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার মীর জাহিদুল হক রনি জানান, এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এআর

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর