কুষ্টিয়ায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ, গ্রেপ্তার দুই

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৫:০০ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ৫০ কেজি ওজনের ১৩টি গাঁজা গাছ। 

শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তারের পর রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের ব্যবসায়ী মো. নাজির আলী (৫০)। অপরজন কয়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কৃষক মো. সুজন আলী (৪২)।

পুলিশ জানায়, প্রায় এক বছর ধরে বাড়ির আঙিনায় বাঁশ ও মশারি দিয়ে ঘিরে গাঁজার গাছ চাষ করছিলেন নাজির আলী ও সুজন আলী। গোপন তথ্যের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এসময় নাজিরের বাড়ি থেকে প্রায় ৪৫ কেজি ওজনের ১১টি গাছ ও সুজন আলীর বাড়ি থেকে পাঁচ কেজি ওজনের দুইটি গাছ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে প্রতিবন্ধী তরুণ আহত

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, গোপনে বাড়ির আঙিনায় নিষিদ্ধ গাঁজার চাষ হচ্ছিল। অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি ওজনের ১৩ টি গাছ জব্দ করা হয়েছে। গাঁজা চাষের অপরাধে দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান তীব্র সামরিক উত্তেজনার আবহেই দেশজুড়ে বিশাল সামরিক মহড়া সম্পন্ন করেছে ইরান। বৃহস্পতিবার ঐতিহ্যবাহী 'পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ' উদযাপন কর্মসূচির অংশ হিসেবে দেশটির...
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দেওয়া ‘মিড-ডে মিল’-এর ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর