এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তরুণী আটক

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১০:২২ এএম

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে আসা ফুপাতো বোনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে এ প্রক্সি পরীক্ষার্থীকে আটক করা হয়।

আটক জেসিয়া (১৭) মুন্সীগঞ্জ শহরের হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে। জেসিয়া তার মামাত বোন সাদিয়া আক্তারের (১৬) স্থলে পরীক্ষা দিচ্ছিলেন বলে জানান সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রের সুপার প্রফেসর নুরুল ইসলাম।

আরও পড়ুন: চার কেজি হেরোইনসহ ট্রাকচালক ও হেলপার গ্রেপ্তার

প্রফেসর নুরুল ইসলাম আরও জানান, প্রক্সি দিতে আসা ওই ভুয়া পরীক্ষার্থীকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মূল পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
মূল্যায়নের জন্য কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাঠানো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র থাকার কথা ছিল পরীক্ষকের কাছে। কিন্তু সেই উত্তরপত্র দেখা গেলো শিক্ষার্থীদের হাতে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর