চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৩:৪১ পিএম

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইনে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত দেড়টার দিকে বন্দর থানার হালিশহরের ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধুপপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক। তিনি ওই এলাকার বাসিন্দা। আহত নারীর নাম আনোয়ারা বেগম। তিনি খালেকের স্ত্রী।

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ আনোয়ারা বেগম। ছবি: একাত্তর

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গত রাতে অগ্নিদগ্ধ দুই জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যজন চিকিৎসাধীন আছেন। 

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্যাস লাইন বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর