প্রসূতি মৃত্যুর জেরে ক্লিনিক সিলগালা

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৭:৪৯ পিএম

পটুয়াখালীর বাউফলে মৃত প্রসূতিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানোর অভিযোগে উপজেলার কালিশুরী বাজারের মাজেদা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সোমবার দুপুরের দিকে সিলগালা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ক্লিনিকে প্রসূতি মারা যাওয়া এবং মৃত প্রসূতিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানোর অভিযোগে উপজেলার কালিশুরী বাজারের মাজেদা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এসময়ে মাজেদা ক্লিনিক কতৃপক্ষ পলাতক থাকায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। 

এছাড়া কালিশুরী বাজারের নিউ লাইফ কেয়ার ক্লিনিকেও অভিযান পরিচালনা করা হয়। নিউ লাইফ কেয়ার ক্লিনিক কতৃপক্ষ ক্লিনিক পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ক্লিনিক ম্যানেজার এ কে আজাদ (৬৫) কে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

গত ২৬ আগস্ট সকালে লিমার প্রসব ব্যাথা শুরু হলে লিমার পরিবার দুপুরে স্থানীয় মাজেদা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎিসক সিজারিয়ান অপারেশন করতে হবে বলে জানান। নিদিষ্ট টাকা চুক্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে লিমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সিজারে কন্যা সন্তান জন্ম দেন লিমা। 

এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও লিমার জ্ঞান ফেরেনি। অপারেশন থিয়েটারেই মৃত্যু হয় লিমার। স্বজনরা বিষয়টি টের পেলে ক্লিনিক কর্তৃপক্ষ জানায় রোগী সুস্থ্য আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল পাঠাতে হবে। ক্লিনিকের লোকজন তড়িঘড়ি করে লিমাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়। লিমার স্বজনেরা বরিশাল না যেয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মো. শোয়েব মাহমুদ সাংবাদিকদের জানান, লিমাকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। তিনি আনুমানিক এক দেড় ঘন্টা আগেই মারা গেছেন।

এরপর সোমবার দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা ও বাউফল থানা ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) আরিচুল হককে সাথে নিয়ে  মাজেদা মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাজেদা ক্লিনিক কতৃপক্ষ পলাতক থাকায় ক্লিনিকটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজি বলেন, অবৈধ ভাবে গড়ে ওঠা এ ধরনের বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান অব্যাহত থাকবে।

 

একাত্তর/এআর
নরসিংদীতে অনুমোদন না থাকায় একটি কীটনাশক ও ভেজাল সার তৈরির কারখানার মালামাল জব্দ ও সিলগালা করে দিয়েছে প্রশাসন। প্রতিষ্ঠানটি এসকে এগ্রো প্রোডাক্টস নামে লাঙ্গল মার্কা দস্তা সার, জিপসামসহ বেশ কয়েকটি...
গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) করে দৃষ্টান্ত স্থাপন করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা। এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় ঘণ্টায়...
চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত একটি প্রাইভেট হাসপাতালকে সিলগালা করেছে। এসময় হাসপাতালের মালিককে জেল ও জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে চাঁদপুরের কচুয়া পৌরসভা এলাকার সিটি হসপিটাল এন্ড ডিজিটাল...
পিরোজপুরের নেছারাবাদে ভুল চিকিৎসায় এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে নে়ছারাবাদ থানা পুলিশ। এজাহার সূত্রে জানা গেছে, ৪ জুন সন্ধ্যায় উপজেলার সুঠিয়াকাঠি...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনালের প্রথমার্ধ শেষ হতে না হতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম রূপ নিল পৃথিবীর সবচেয়ে বড় কনসার্ট ভেন্যুতে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার আয়োজিত হলো...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনাল ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মাঠের উত্তেজনাকে এক ধাক্কায় আকাশচুম্বী করে তুললেন হলিউডের ‘মিশন ইম্পসিবল’ খ্যাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর