লাশ কাটা ঘরেই ফিরলো ডোম বেলালের মরদেহ  

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

নোয়াখালী জেলা সদর হাসপাতালের লাশ কাটা ঘরের ডোম ছিলেন বেলাল হোসেন। দীর্ঘদিন অসংখ্য মরদেহ ব্যবচ্ছেদ করেছেন তিনি। আর সেই বেলাল হোসেনেরই মরদেহ এবার লাশ কাটা ঘরে আনা হলো ব্যবচ্ছেদের জন্য।

শনিবার ভোরে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বেলাল হোসেন। তিনি পৌরসভার পশ্চিম মাইজদীর কলিম উল্যার ছেলে।

বেলালের ভাতিজা হৃদয় সিদ্দিকি বলেন, শনিবার রাতে বাসায় ফিরে নিজের ঘরে চলে যান বেলাল। কিন্তু ভোরে তার মা অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় লোকজন ডেকে দরজা ভেঙে ফেলেন। ঘরে ঢুকে বেলালকে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ভোর রাতে তাদের বাড়ির এক লোক ফোন করে জানান, বেলাল গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

আরবি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর