হঠাৎ রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম

শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই এভাবে বাস বন্ধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা এই রুটে ভেঙে ভেঙে যাত্রা করছেন। 

মঙ্গলবার ভোর থেকে রাজবাড়ী ও ঢাকার মধ্যে কোনো বাস চলাচল করেনি। যাত্রীরা লোকাল বাস, মাহেন্দ্র ও ব্যাটারি চালিত অটোরিকশায় করে দৌলতদিয়া ঘাট পার হয়ে চালচল করছেন।

রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, শ্যামলী পরিবহন কোনো সিদ্ধান্ত ছাড়াই ঢাকা-রাজবাড়ী রুটে তাদের ট্রিপ বাড়িয়েছে। এতে বাধা দিলে তারা রাজবাড়ীর কোনো বাস ঢাকায় ঢুকতে দিচ্ছে না। আবার গাবতলী থেকে কোনো বাস রাজবাড়ীতেও আসতে দিচ্ছে না। তাই রাজবাড়ী থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্য রুটের বাস চলাচল স্বাভাবিক আছে।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা বলেন, সুরাহা করতে দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে সভা আহবান করা হয়েছে।

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর