বিএনপি-জামাত মানুষ পোড়ায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট করে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম

বিএনপি-জামাত মানুষ পোড়ায় আর শেখ হাসিনা তাদের চিকিৎসা করান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি-জামাত তো আজকে নতুন না, ২০১৩-১৪ সালে আপনারা দেখেছেন ওরা বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। জীবজন্তুও তারা বাদ দেয়নি। বিএনপি-জামাত মানুষ পুড়িয়েছে আর শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউট করেছে। এটাই আমাদের বৈশিষ্ট্য।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। দুষ্কৃতকারীদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন, মাদক এমন একটি জিনিস। এটা আমাদের দেশে তৈরি হয় না। এটা পাশের দেশ থেকে আসে। মিয়ানমার থেকে ইয়াবা আসে। আমরা ভারতের সাথে কথা বলেছি। মিয়ানমারের সাথে কথা বলে তো লাভ হচ্ছে না। তবে আমরা আমাদের কোস্টগার্ড আমাদের বিজিবিকে আরও শক্তিশালী করছি।

তিনি বলেন, আমরা মনে করি তরুণ প্রজন্মকে যদি মাদকমুক্ত না রাখতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা যদি মাদকের কুফল সম্পর্কে সকলকে না জানান তাহলে আমরা এটা থেকে মুক্ত হবো কী করে। এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

এসময় অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি।

একাত্তর/পিএজে
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর