মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আপডেট : ০১ জুলাই ২০২১, ১১:০৯ পিএম

নরসিংদীতে মাদক ব্যবসার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজন ইসলাম মিয়া (৫৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের বকুলতলাস্থ হোসেন মার্কেটের সামনে এ খুনের ঘটনা ঘটে।

নিহত ইসলাম শহরের বকুলতলাস্থ হারত আলীর ছেলে।

জানা গেছে, মাদক ব্যবসার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বকুলতলা এলাকার মাদক ব্যবসায়ী সনেট (২৫) ও তার মার সাথে একই মহল্লার আপর মাদক ব্যবসায়ী ইসলাম মিয়ার ঝগড়া হয়। এরই জেরে সকালে নিহত ইসলাম গ্রুপের লোকজন সনেটের তিন লোককে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় পৌর শহরের বকুলতলাস্থ হোসেন মার্কেটের সামনে প্রকাশ্যে সনেট ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে ইসলাম মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

আরও পড়ুন: চুরি করা মোবাইল ফেরত দিতে বলায় খুন!

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে হত্যাকাণ্ড হয়েছে, সে ব্যাপারে স্পষ্ট কোন ধারণা দিতে পারেননি।


একাত্তর/আরএ

বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর