জকিগঞ্জের লিচু হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার নিঝুম দ্বীপে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

সিলেটের জকিগঞ্জের আবুল হোসেন লিচু হত্যা মামলার প্রধান তিন আসামিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার হয়েছে। বুধবার সকালে তাদের নোয়াখালীর নিঝুম দ্বীপ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের মঙ্গলশার গ্রামের জাকারিয়া আহমদ (২৫), মামুন আহমদ (২২) ও জুবেল আহমদ (২৫)।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম এসব তথ্য জানান।

২২ সেপ্টেম্বর জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামের আবুল হোসেন লিচুকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে হত্যা করে তার বোনের ছেলে জাকারিয়াসহ কয়েকজন।

এ ঘটনায় নিহতের স্ত্রী সারমিন আক্তার সুমি বাদী হয়ে জকিগঞ্জ থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকারিয়ার মা চায়না বেগমকে (৪০) গ্রেপ্তার করে ।

মামলার অন্য আসামিরা হলেন মনি বেগম (৩০), পিয়ারা বেগম (৫০), হেলাল আহমদ (২৬), নজমুল ইসলাম (৩০), হারুন মিয়া (৫০), দরগা বাহারপুর গ্রামের আফতাব উদ্দিন (৫০), জামুরাইল গ্রামের মনোয়ারা বেগম (৫০)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সেলিম জানান, অন্য আসামিরা পলাতক। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সিলেটে আনা হচ্ছে।

একাত্তর/পিএজে/কেএসএইচ
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর