বেতন-ভাতার দাবিতে বগুড়ায় ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০২:২০ পিএম

বেতন-ভাতার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বগুড়া নাসিং ও মিডওয়াইফারি কলেজের ইন্টার্নশিপ করা নার্সরা।

মঙ্গলবার সকালে সদরের মোহাম্মদ আলী হাসপাতাল চত্বরে এক ঘণ্টা যাবত তিন শতাধিক নার্সরা এই কর্মসূচি পালন করেন। 

নার্সরা জানান, তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাস করে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে তারা কর্মরত রয়েছেন। ইন্টার্ন করা অবস্থায় কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। নেই থাকার ব্যবস্থাও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াতসহ অন্য খরচ মিটিয়ে তাদের জীবনযাপন মুশকিল হয়ে পড়েছে। 

তারা জানান, বিষয়টি কর্তৃপক্ষকে একাধিবার জানিয়ে কোনো ফল হয়নি। তাই  বাধ্য হয়ে এমন কর্মসূচি। 

এদিকে একই দাবিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থীরাও কর্মবিরতি পালন করেছেন।

একাত্তর/এসি
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর