নরসিংদীতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৪:০২ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় রেললাইনের ওপর থেকে কিরণ মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টায় খানাবাড়ি স্টেশন এলাকার রেললাইনের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিহতের পরিচয় শনাক্ত করে। 

নিহত কিরণ মিয়া (৪৫) রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার আব্দুর রহমান এর ছেলে।  

জানা যায়, একটি ব্যাটারী চালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন কিরণ মিয়া। সোমবার বিকেলে রিকশা ছাড়াই বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাত পোহালেও বাড়ি ফেরেননি। পরে মঙ্গলবার সকালে খবর পেয়ে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। 

এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, নিহতের মাথা ও অন্ডকোষে আঘাত আছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ওই অটোরিকশা চালকের মৃত্যু হতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে যাবে মৃত্যুর কারণ জানা যাবে।

 

একাত্তর/এআর
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
তিনি বলেন, ভোলার যে প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদ আমরা দেশের মানুষের জন্য যেমন ব্যবহার করতে চাই; পাশাপাশি ভোলার মানুষ যাতে উপকৃত হয় সেটিও আমাদের লক্ষ্য।
যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো এবং আয় বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে গত ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ রেলওয়ের আয় ২২৫ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর