বিলীন হচ্ছে কুয়াকাটার বন, আকর্ষণ হারাচ্ছে সৈকত

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০৮:০৫ পিএম

কুয়াকাটা সমুদ্র সৈকতের উঁচু বালুর ঢিবি ধসে উপড়ে পড়ছে শত শত গাছ। হুমকিতে পড়ছে সৈকতের প্রাণপ্রকৃতি। সৈকতের প্রাকৃতিক সবুজ দেয়াল ক্রমশ বিলীন হওয়ায় বাড়ছে উদ্বেগ। 

প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি পর্যটনকেন্দ্র কুয়াকাটা। এখানে রয়েছে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার পৃথিবীর একমাত্র সৈকত।

যেদিকে চোখ যায়, সেদিকেই শেকড় উপড়ে মুখ থুবড়ে সৈকতে পড়ে আছে বড় গাছ। জোয়ারে সেগুলো ভেসে যাচ্ছে সাগরে। এভাবে গাছ উপড়ে পড়ার কারণ সৈকতের বালু ক্ষয়।

এক যুগ আগেও কুয়াকাটার ১৮ কিলোমিটার সৈকত জুড়ে ছিলো নারিকেল, ঝাউ, শাল বাগানসহ নানা ম্যানগ্রোভ বনাঞ্চল। 

ছিলো নানা বন্যপ্রাণী, অতিথি পাখি। নারিকেল-শাল বাগানের পুরোটাই আজ বিলীন, ইকোপার্কও হারিয়ে যাচ্ছে সাগরে।

সাগরের ঢেউয়ের ঝাপটায় সৈকতের গাছের মূল থেকে বালু সরে শিকড় বেরিয়ে রয়েছে। কোনো রকম দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু গাছ। 

সৈকতে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য গাছের মূল। জোয়ারের স্রোতে ঢেউয়ের আঘাতে বালুতে লুটিয়ে পড়ছে বড় বড় গাছ।

সৈকতে পড়ে থাকা গাছগুলো উপকূলের লোকজন কেটে নিয়ে যাচ্ছে। আর নিচের অংশ সৈকতেই পড়ে রয়েছে। সৈকতে ভাঙনের কারণে বিলীন হচ্ছে বনের গাছ।

শুধু বন নয়, ক্ষতবিক্ষত হয়ে ইতিমধ্যে সৈকত লাগোয়া ইকোপার্কের দুই-তৃতীয়াংশও অংশ বিলীন হয়ে গেছে। ফলে পর্যটকদের কাছে ক্রমেই আকর্ষণ হারাচ্ছে কুয়াকাটা।

কুয়াকাটায় প্রানপ্রকৃতি নিয়ে কাজ করা ইকো ফিস-টু প্রকল্পের সহকারি গবেষক সাগরিকা স্মৃতি বলছেন, বনাঞ্চলের গাছগুলো উপড়ে পড়ায় কচ্ছপের বংশবিস্তারে বিরূপ প্রভাব পড়বে। হুমকিতে পড়বে লাল কাঁকড়ার জীবনযাপন। যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে প্রকৃতিতে।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার জানান, শিগগিরই সৈকত রক্ষার উদ্যোগ নেয়া হবে, সাগর পাড়ে তৈরি হবে বনাঞ্চল। 

পরিবেশবিদসহ সচেতন মহলের দাবি, কুয়াকাটা সৈকত রক্ষার পাশাপাশি প্রাকৃতিক বনাঞ্চল রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত এগিয়ে আসতে হবে।


পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বক্স ক্রাব বা লজ্জাবতী কাঁকড়া।
কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে বন্ধুদের সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাওলাদার (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর