পূজা দেখতে পদ্মাসেতু আর মেট্রোরেল!

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৩:২৭ পিএম

‘মেট্রোরেলের কথা শুনিছ, এখনও দেকিনি, এবার পূজোয় খানিকটা দেকায় দিলো মহেশ্বরকাটির পূজো’ কথাগুলো বলছিলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি এলাকার বাসিন্দা সুমিত সরকার। সেখানেই এবারের পূজামন্ডপে যেতে তৈরি হয়েছে মেট্রোরেলের আদলে একটি অস্থায়ী সেতু।

যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন বহু মানুষ। সুমিত জানান, ষষ্ঠীর আগের দিন থেকেই প্রচণ্ড ভিড় হচ্ছে মহেশ্বরকাটি পূজামণ্ডপে। আশাশুনির বিভিন্ন  এলাকাতো বটেই, জেলার অন্যান্য উপজেলা এমনকী পাশের জেলা খুলনার পাইকগাছা থেকেও দর্শনার্থীরা আসছেন পূজা দেখতে। 

ছোট্ট গ্রাম মহেশ্বরকাটি। জেলা শহর থেকে প্রায় ৩০ কিলমিটার দূরে। যাতায়াত ব্যবস্থা ভাল হওয়ায় এখন সাতক্ষীরা শহর থেকে সেখানে যেতে সময় লাগে ২০ মিনিটের মত। এই গ্রামের মাঝে ছোট নদী হিম খালি। নদীর পাড়েই মহেশ্বরকাটির পূজামণ্ডপ। 

পূজা দেখতে পদ্মাসেতু আর মেট্রোরেল, ছবি: একাত্তর

নদীর ওপার থেকে মণ্ডপে আসার জন্যে এবার মেট্রোরেলের আদলে অস্থায়ী সেতু নির্মাণ করেছে পূজা উদযাপন কমিটি। আর, এই সেতু দেখতেই দর্শনার্থীদের এত হুলুস্থুল।  

মহেশ্বরকাটির পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ পুলিন মণ্ডল জানান, আমাদের মণ্ডপের দর্শনার্থীদের জন্যে প্রতি বছর আমরা নতুন কিছু আয়োজন রাখি। যেটা বিনোদনের সঙ্গে সঙ্গে দেশের ভাবমূর্তিও উজ্বল করে। এরই ধারাবাহিকতায় এবার পদ্মা সেতুর ওপরে মেট্রোরেলের সেতু তৈরি করা হয়েছে। গত বছর তারা এই হিমখালী নদীর ওপরই পদ্মাসেতুর আদলে সেতু নির্মাণ করেছিলেন। 

পুলিন আরও জানান, টানা দুই মাস ৫০ জন শ্রমিক সকাল সন্ধ্যা পরিশ্রমত করে হিম খালি নদীর উপরে তৈরি করেছে এই মেট্রো রেল সেতুর রেপ্লিকা। সেতু পার হয়ে যেতে হবে পূজা মণ্ডপে। 

নদীর নিরাপত্তায় দশমীর পর অস্থায়ী এই সেতু খুলে নেয়া হবে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, দারুণ এই আয়োজন দেখতে আসছেন বহু মানুষ। তারা্ও সতর্ক আছেন। এই মণ্ডপের চারদিকে পুলিশের কড়া নজরদারি রয়েছে।  

পূজা দেখতে পদ্মাসেতু আর মেট্রোরেল, ছবি: একাত্তর

সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, তিনি নিজে মহেশ্বরকাটি পূজামণ্ডপ ঘুরে দেখেছেন। মেট্রোরেলের আদলে মণ্ডপে প্রবেশ পথের চিন্ত খুব খুব সাধারণ। কিন্তু এর ব্যাপ্তী অসাধারণ। 

কারণ এই দীর্ঘ রেল পথ সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। পাশাপাশি এই অজো পাড়া গাঁয়ের প্রতিটি মানুয়ের কাছে পোঁছে যাচ্ছে দেশের বৈপ্লবিক উন্নয়ন বার্তা। 

অসীম চক্রবর্তী আরও জানান, এ বছর জেলার ৭টি উপজেলায় মোট ৬০৬টি মন্ডপে পূজা হচ্ছে। এর মধ্যে কলারোয়া উপজেলার ৪৮টি, তালা ১৯৬টি, সাতক্ষীরা সদর ১১২টি, আশাশুনি ১০৮টি, দেবহাটা ২১টি, কালিগঞ্জ ৫১টি ও শ্যামনগরের ৭০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর পূজা মণ্ডপের সংখ্যা ছিল ৫৯৯টি ও চলতি বছর ৬০৬টি। গত বছরের তুলনায় এ বছর ৭টি পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে।

এআর
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর