ঘূর্ণিঝড় হামুন: চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৪:৩২ পিএম

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রাম বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত অ্যালার্ট-৩ জারি করা হয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর এই সতর্কতা সংকেত জারি করা হয়।

বহির্নোঙরে অবস্থান করা মাদার ভেসেলগুলোকে সকাল থেকে গভীর সাগরে চলে যেতে বলা হয়েছে। এছাড়া জেটিতে অবস্থান করা জাহাজগুলোকে বিকেলে জোয়ারের সময় বন্দর চ্যানেল ছেড়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় অংশীজনদের দুপুরে জরুরি বৈঠক করেছে বন্দর কর্তৃপক্ষ। বৈঠকের পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল জানিয়েছেন, ঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে পরায় সোমবার রাত থেকেই বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ  করে দেয়া হয়েছে। 

সকাল থেকে জেটির অপারেশনও বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে যে সব গাড়ি ইতিমধ্যে বন্দরের ভেতরে প্রবেশ করেছে তাদেরকে কন্টেইনার দিয়ে বের করে দেয়া হচ্ছে।

লাইটার জাহাজগুলোকে শাহ আমানত ব্রিজের ওপারে কর্ণফুলী নদীর উজানে অবস্থান করার নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বিকেলের মধ্যে জেটিগুলো ফাঁকা হয়ে যাওয়ার পর যন্ত্রাংশগুলোকে নিরাপদ করার কাজ শুরু হবে।

ঝড় পরবর্তী যত দ্রুত সম্ভব বন্দরকে সচল করার প্রস্তুতিও আছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় হামুন বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি হাতিয়ার ওপর দিয়ে আঘাত হানবে বলে আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে।

ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। শক্তি সঞ্চয় করে এটি ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম ও পায়রা বন্দরে ৭ নম্বর, কক্সবাজার ৬ ও মোংলা বন্দরে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন নিলাম শেডে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার বিষয়টি এর ন্যায্যতা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে...
সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে ‘এমভি সান গ্যাং...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর