রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে দুই জাহাজ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৪:৪২ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে মোংলা বন্দরে একসাথে ভিড়েছে দুই জাহাজ। এরমধ্যে এম.ভি মিলেনা শনিবার বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে এবং এম.ভি আনকা স্কাই দুপুর ১টায় বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে।

জাহাজ দুইটি থেকে দুপুর ২টায় একসাথে পণ্য খালাসের কাজ শুরু হয়। পরে খালাসকৃত পণ্য সড়ক পথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে। 

বিদেশি এই জাহাজ দুইটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, ৯৩১ প্যাকেজের ১৫১৯ মেট্রিক টন ওজনের মেশিনারি ও ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে গত ৮ অক্টোবর রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এম.ভি মিলেনা। এরপর মিলেনা জাহাজটি আজ শনিবার বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।

অপরদিকে ৪৪১ প্যাকেজের ১৪৫৩ মেট্রিক টন মেশিনারি ও ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে গত ৩ অক্টোবর রাশিয়ার একই বন্দর (নভোরোসিয়েস্ক) থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে ভ্যানুয়াটি পতাকাবাহী জাহাজ এম.ভি আনকা স্কাই। আনকা স্কাই আজ শনিবার দুপুর ১টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

রূপপুরের মালামাল নিয়ে আসা এই জাহাজ দুইটি থেকে শনিবার দুপুর ২টায় একসাথেই পণ্য খালাসের কাজ শুরু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিপিং এজেন্ট প্রতিনিধি সাধন কুমার চক্রবর্তী। 

তিনি আরও বলেন, জাহাজ থেকে খালাস করে গুরুত্বপূর্ণ ও মূল্যবান এ মেশিনারি এবং ইলেকট্রিক্যাল পণ্য বন্দর জেটি নামিয়ে রাখা হচ্ছে। পরে এ পণ্য সড়ক পথে নেয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডিপোতে বলেও জানান তিনি। 

এর আগে গত ৩ অক্টোবর এম.ভি ইয়ামাল অরলান আর তারও আগে গত ১৬ সেপ্টেম্বর এম.ভি স্যাপোডিলা রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

আরবিএস  
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন বা লোডিং...
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত এক কাজাখ নাগরিক হত্যার দায়ে বেলারুশের এক নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায়ে...
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর জন্য জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের শেষ চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে। এটি ছিল ইউরেনিয়ামের সপ্তম চালান। 
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর