পাচারের সময় পাঁচ বিরল প্রজাতির হনুমান উদ্ধার, আটক তিন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম

পাচারের সময় চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে বিরল প্রজাতির পাঁচটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। 

মূলত চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহার করে পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করা এসব দুর্লভ প্রাণী সীমান্তবর্তী এলাকা দিয়ে আন্তর্জাতিক পাচার সিন্ডিকেটের মাধ্যমে ইউরোপ-আমেরিকার মত দেশে পাচার হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। 

শনিবার দুপুরে সিএমপি উপ-উপ পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। 

এ ঘটনায় আটক পাচারকারীরা হলেন- মো. সেলিম (৫৩), সালাউদ্দিন কাদের (৩৫) ও নুরুল কবির (৩১)।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, মুখপোড়া হনুমানগুলো আলী কদম থেকে সংগ্রহ করে পরে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়। কক্সবাজারের শাপলাপুর এলাকা থেকে তা নিয়ে ঢাকায় অন্য একটি দলের কাছে হস্তান্তরের কথা ছিল আটকৃতদের।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি যে আটককৃতরা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সক্রিয় সদস্য।

উদ্ধার করা হনুমানগুলো বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে পুলিশ। 

আরবিএস  
দলীয় কোন্দলে পড়ে গুলি খেতে না চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতি করার আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
‘হাড় নেই চাপ দিবেন না’ একটি  সতর্কবার্তা। খুলিহীন মাথায় মোড়ানো ব্যান্ডেজে কালো মার্কার দিয়ে লেখা সতর্কবার্তাটি। এটি শুধু সতর্কবার্তা নয়, মামুন মিয়ার জীবনের নাজুক অবস্থারও প্রতিফলন।  
একটি আহত প্রাণির পরিণতি কতোটা খারাপ হতো পারে তা করে দেখালো বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের কিছু মানুষ। বিলুপ্ত প্রায় একটি মদনটাক পাখি শিকারির গুলিতে আহত হয়ে আশ্রয় নিতে এসে বসেছিল...
এ সময় আবেদীন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর