মুন্সিগঞ্জে সড়ক বিভাজকে বাসের ধাক্কা, নিহত দুই

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১০:৩৫ এএম

মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ৭ জন। 

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে শ্রীনগর উপজেলার কেউটখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী লেনে দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা সাত আরোহী গুরুতর আহত হন।

আহতের তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহতরা হলেন- বরিশালের নাজিরপুর উপজেলার পুরুবি রায় (২৬), গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার জাহিদ হাসান (২৮), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দ্বীপ হাওলাদার (২৪), পিরোজপুর জেলার একরাম (৩৩) ও রাখি (২৩)।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন বলেন, বাসটিতে ১৫ থেকে ২০জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর বাসটি রাস্তায় পরে থাকায় সার্ভিস লেন দিয়ে যানবাহন যাতায়াত করেছে।

এআর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর নিচ দিয়ে ইউটার্নের দাবিতে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাবাসী।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রতিপক্ষের গুলিতে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার নিহত হয়েছেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর