ডুবে যাওয়া সড়ক সংস্কার করলো কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৪:৪৫ পিএম

কুড়িগ্রামের সদর উপজেলার ধরলা নদীর এক শাখা নদীর উপর চারশত বালুর বস্তা ফেলে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে দিল কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। 

বৃহস্পতিবার (৮ জুলাই) জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও কেন্দ্রীয় সদস্য আশরাফুল আলমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বালুর বস্তা ফেলে সড়কটি চলাচলের উপযোগী করে দেন।

এতে করে সদর উপজেলার পাঁচগাছি, যাত্রাপুর, ঘোগাদহসহ কয়েকটি ইউনিয়নে বসবাসরত লক্ষাধিক মানুষের চলাচলে দুর্ভোগ কমে যাবে। এবং মানুষ জেলা সদরের সাথে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। 

image


এব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, নির্মাণাধীন ব্রীজের পাশের বাইপাস সড়কটি বন্যার পানিতে ডুবে গিয়েছিল। আপতত আমরা বালুর বস্তা ফেলে তা মেরামত করে দিয়েছি। পরবর্তীতে বন্যার পানি বৃদ্ধি পেয়ে সড়কটি পুরোপুরি ডুবে গেলে ড্রাম দিয়ে ভাসমান ব্রীজ নির্মাণ করে দেয়া হবে।

এসময় সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, প্রায় ৪ বছর আগে ব্রীজটির নির্মান কাজ শুরু হলেও ঠিকাদার নানা অজুহাতে তা শেষ করেনি। এই ব্রীজ দিয়ে চলাচল করতে চরম দুর্ভেগ পোহাতে হয়। মানুষের কষ্ট ভেবে ছাত্রলীগ এ কাজ করেছে। 

প্রসঙ্গত, গত ২৮ জুন কেন্দ্রীয় ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজু আহমেদকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ করে সাত সদস্যের আংশিক জেলা কমিটি ঘোষণা করে। নবগঠিত কমিটির ব্রিজ নির্মাণের মতো এমন জনহিতকর কাজে স্থানীয়রা নতুন নেতৃত্বের প্রশংসা কুড়িয়েছে। 

image



একাত্তর/আরএইচ 

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর চার দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি।  
সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানিয়েছে, মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর