পঞ্চগড় সীমান্তে চার কেজি স্বর্ণের বিস্কুট উদ্ধার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৮৬ গ্রাম ওজনের (৩৯১ ভরি ৪ আনা) পাঁচটি বিভিন্ন আকারের স্বর্ণের বার ও ১৫টি বিস্কুট বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সীমান্তের রমজান পাড়া গ্রাম থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা। এসব স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গিরাগাঁও বিওপিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান।

লে. কর্নেল যুবায়েদ হাসান জানান, মঙ্গলবার সকালে সীমান্তের রমজানপাড়া এলাকায় ৪১০ নম্বর মেইন পিলারের কাছে জমির কাটা ধান আঁটি বাঁধছিল ৩/৪ জন শ্রমিক। এ সময় বিজিবির গিরাগাঁও বিওপির টহল দল ওই এলাকায় টহল দেয়ার সময় সন্দেহ হয়। তারা শ্রমিকদের সাথে কথা বলার জন্য এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে ধানের আটিঁর নীচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে পাঁচটি বিভিন্ন আকারের স্বর্ণের বার ও ১৫ বিস্কুট বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৮৬ গ্রাম। 

পরে আমরা স্বর্ণের বার গুলো পঞ্চগড় জেলা শহরের বানিয়াপট্টি এলাকায় একটি স্বর্ণের দোকানে নিয়ে পরীক্ষা করি এবং সোনাগুলো আসল বলে নিশ্চিত হই। আমরা জমির মালিক ও স্থানীয়দের সাথে কথা বলেছি। জড়িতদের সনাক্তে কাজ করছি আমরা। তবে এ ঘটনায় আটোয়ারী থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী (ডিজি) করা হবে। স্বর্ণেরবার গুলো থানায় জমা দেয়া হবে বলেও জানান তিনি। এদিকে এঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এর আগে গত ১৭-১৯ সেপ্টেম্বর পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ২২ কেজি ২৯ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার উদ্ধার ও জুয়েল নামে এক চোরাকারবারিকে আটক করে বিজিবি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া ক্যাম্পের সদস্যরা।

এআর
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর